১৬/০২/২০২৬, ২১:৩৭ অপরাহ্ণ
23 C
Dhaka
১৬/০২/২০২৬, ২১:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুয়েতে রমজানে প্রকাশ্যে পানাহার করলেই ১ মাসের জেল ও ৪০ হাজার টাকা জরিমানা

পবিত্র রমজান মাসে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পবিত্রতা রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করেছে কুয়েত সরকার। রমজান চলাকালীন দিনের বেলা জনসম্মুখে পানাহার বা ধূমপান করলে কারাদণ্ডসহ বড় অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

কুয়েতের আইন অনুযায়ী, রমজানে দিনের বেলা প্রকাশ্যে খাবার গ্রহণ বা পানীয় পান করা দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা) জরিমানার বিধান রয়েছে। আদালত অপরাধের গুরুত্ব বিবেচনায় কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় দণ্ডই কার্যকর করতে পারে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা রেস্তোরাঁ যদি দিনের বেলা সাধারণের আহারের জন্য খোলা রাখা হয়, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ বা সিলগালা করে দিতে পারবে। বিশেষ করে প্রবাসী নাগরিকদের এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মস্থল বা যাতায়াতের পথে অসাবধানতাবশত আইন লঙ্ঘন করলে তা বড় ধরনের আইনি জটিলতার কারণ হতে পারে।

অন্যদিকে, রমজানকে কেন্দ্র করে কুয়েতে ভিক্ষাবৃত্তি রোধেও কঠোর নজরদারি শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনীর বিশেষ গোয়েন্দা দল শপিং মল ও মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। ভিক্ষাবৃত্তিতে লিপ্ত অবস্থায় কোনো প্রবাসী আটক হলে তাকে সরাসরি নিজ দেশে প্রত্যাবাসন বা ‘ডিপোর্ট’ করার ঘোষণা দেওয়া হয়েছে।

পড়ুন:শিক্ষা নিয়ে নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা

দেখুন:পিরোজপুরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ হাতপাখা সমর্থকের বিরুদ্ধে | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন