০১/০৩/২০২৬, ১৯:২৮ অপরাহ্ণ
29 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৯:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুয়েত বিমানবন্দরে সংস্কার কাজ শুরু, দ্রুতই স্বাভাবিক হতে পারে ফ্লাইট চলাচল

​ড্রোন হামলার রেশ কাটিয়ে দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। আজ রবিবার ভোর থেকে ক্ষতিগ্রস্ত ১ নম্বর টার্মিনালে (T1) সংস্কার কাজ শুরু করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (DGCA)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় খুব শীঘ্রই পুনরায় ফ্লাইট চালুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

গত শনিবার দুপুরে ১ নম্বর টার্মিনাল লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি ৯ জন কর্মী আহত হন, যারা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। হামলার পরপরই ১, ৪ ও ৫ নম্বর টার্মিনাল খালি করে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। অনেক ফ্লাইট পার্শ্ববর্তী দেশে ডাইভার্ট করা হয়।

বিজ্ঞাপন

সিভিল এভিয়েশনের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল দুআইজ আল-ওতাইবি জানিয়েছেন, বিশেষজ্ঞ দল ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত মেরামতের কাজ চালাচ্ছে। বিমানবন্দর এলাকা বর্তমানে সম্পূর্ণ নিরাপদ।

আটকে পড়া যাত্রীদের জন্য আবাসন ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কর্তৃপক্ষ। জাজিরা এয়ারওয়েজসহ অন্যান্য এয়ারলাইন্সগুলো দ্রুতই তাদের নতুন শিডিউল ঘোষণা করবে।
​DGCA-র মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, একই দিনে আলী আল-সালেম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টাও সফলভাবে রুখে দিয়েছে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী।

পড়ুন- খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: পুতিন

দেখুন- খামেনির মৃ-ত্যু-র পর ইসরাইলে ইরানের মি/সা/ই/ল রেইন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন