০৯/০২/২০২৬, ২৩:৩৬ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২৩:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুলাউড়ায় জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে বলিষ্ঠ ভূমিকার জন্য পরিচিত জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করা এই জাতীয় দৈনিকটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছিল উৎসবমুখর পরিবেশ।

বিজ্ঞাপন

এ উপলক্ষে ১৯ জানুয়ারি (শনিবার) বিকেল ৪টায় কুলাউড়া ডাকবাংলো মাঠে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবাদ বিশ্লেষক ও টিম জার্নালিস্ট’স-এর প্রধান উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক এম. মুক্তাদির হোসেন-এর সভাপতিত্বে এবং জাতীয় দৈনিক জনবাণীর কুলাউড়া উপজেলা প্রতিনিধি জামাল হোসেন তারেক-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মছব্বির আলী এবং কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী। বক্তারা জাতীয় দৈনিক জনবাণীর দীর্ঘ পথচলা, সত্যনিষ্ঠতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ মিছবাহ, দৈনিক দেশের কণ্ঠের কুলাউড়া উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, আমাদের পত্রিকার উপজেলা প্রতিনিধি সামসু উদ্দিন বাবু, নাগরিক টেলিভিশনের মাহফুজুর রহমান মাহি, কুলাউড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, আজিজুল ইসলাম, টিম জার্নালিস্ট’স-এর সদস্য আব্দুল জব্বার বাহার, নাইমুল ইসলাম, রেজাউল ইসলাম শাফি, তারেক আহমেদ, শাহরিয়ার আহমেদ ও তাহমিদ আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে গ্লোবাল রেড লাইফলাইন ব্লাড ফাউন্ডেশন, কুলাউড়া মুক্ত স্কাউট, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় বক্তারা ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

দীর্ঘ ৩৫ বছরে পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতীয় দৈনিক জনবাণী যে বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করেছে, এই আয়োজন তারই উজ্জ্বল প্রতিফলন। আগামীতেও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

পড়ুন- নীলফামারীতে সাবেক ও বর্তমান ৪ ইউপি চেয়ারম্যানের বিএনপিতে যােগদান

দেখুন- ইরানের জয় ঠেকানো যাবে না! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন