০১/০৩/২০২৬, ২:০৫ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ২:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুলিয়ারচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ২৫ বছর বয়সী শামীম মিয়া কুলিয়ারচর উপজেলার গোবরিয়া নামাকান্দা গ্রামের কৃষক নোহাজ উদ্দিনের ছেলে এবং ২৭ বছর বয়সী আল আমিন লক্ষীপুর কাছারীপাড়া গ্রামের কৃষক তারা মিয়ার ছেলে। তারা দুজনই পেশায় কাঠমিস্ত্রী বলে জানা গেছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বিকেল ৩টার দিকে আগরপুর-পোড়াদিয়া সড়কের লক্ষীপুর মধ্যপাড়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামীম মিয়ার মৃত্যু হয়। এছাড়াও আল-আমিন নামে অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেলে নেওয়ার পথে মারা যায়।

বিজ্ঞাপন

পড়ুন : কিশোরগঞ্জে সাংবাদিকদের উপহারে এতিমদের ঈদের খুশি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন