১২/০২/২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় রাসেলস ভাইপারের কামড়ে দুজনের মৃত্যু

কুষ্টিয়ায় ছয় ঘণ্টার ব্যবধানে রাসেলস ভাইপার সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

আজ বুধবার (২৮ মে) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন-কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গবর গাড়া গ্রা‌মের মৃত. নাহারুল ইসলামের ছেলে কালু হালসানা (৩৫) ও কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর গ্রা‌মের করিম প্রামা‌ণি‌কের ছেলে কামরুজ্জামান (৫০)।

জানা গেছে, আশরাফুল হোসেন কালু (৩৫) নামে এক যুবককে মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে আম বাগান থেকে রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ মে) ভোররাতে তার মৃত্যু হয়। 

অন্যদিকে, সকাল ১০টার দিকে নিজ কলা বাগানে পরিচর্যার কাজ কর‌ছি‌লেন কৃষক কামরুজ্জামান। এসময় ‘রাসেল ভাইপার’ সাপ কামড় দিলে সাপটি মেরে বস্তায় বন্দি করে সা‌থে নিয়ে হাসপাতা‌লে ভ‌র্তি হন তি‌নি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাপের কামড়ে এমন মৃত্যুতে জেলাজুড়ে সাপ আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম সাপের কামড়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব‌লেন,সা‌পে কাটা দুইজন হাসপাতা‌লে আস‌তে দে‌রি ক‌রে‌ছি‌লেন। সেই কার‌ণে তা‌দের মৃত‌্যু হ‌য়ে‌ছে। হাসপাতা‌লে পর্যাপ্ত এন্টি‌ভেনম আছে জা‌নি‌য়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।

পড়ুন: লালমনিরহাটের দুই সীমান্ত দিয়ে ৪০ জনকে পুশইন, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

দেখুন: ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নেই : প্রধান উপদেষ্টা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন