২৬/০২/২০২৬, ১৭:২৪ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৭:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় ককটেল তৈরীর সময় আটক ২,৩টি তাজা ককটেলসহ সরঞ্জাম উদ্ধার

কুষ্টিয়ার খোকসা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাজা ককটেল ও সরঞ্জামসহ দুই যুবককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শোমসপুর ইউনিয়নের পশ্চিম রেলপাড়া এলাকার ফারুকের বাড়িতে থানা পুলিশ এ অভিযান চালায়।

এ সময় কয়েকজন যুবক সেখানে ককটেল তৈরী করছিলো। ঘটনাস্থল থেকে উপজেলার বরইচারা রঘুনাথপুর গ্রামের ওসমানের ছেলে হাসান (৩৫) ও রাজনাথপুর গ্রামের শাহজাহানের ছেলে রাজীব (৪০) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩টি তাজা ককটেল, ককটেল তৈরীর লাল টেপ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোতালেব হোসেন বলেন,৩টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা করার জন্য এই ককটেল তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওসি বলেন,আটক হাসান ও রাজিবের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। আটককৃতদের নামে একাধিক মামলা রয়েছে।

পড়ুন- রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২

দেখুন- ফরিদপুর-৪ আসনে বিএনপি’র প্রচারণায় আসিফ আকবর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন