কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
আজ রবিবার সকালে ট্রাকটিতে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আগুন দেওয়ার পর একজনকে “জয় বাংলা” বলতে শোনা যায়।
৫১ সেকেন্ডের ওই ভিডিওতে আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনের চাকায় দুই যুবক আগুন ধরিয়ে দেই। তাদের একজন মাথায় হেলমেট পরিহিত ছিলেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি রাত সাড়ে ৩টার দিকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডিস্ট্রিবিউশন কোম্পানীর পণ্য বহনকারী ট্রাকের(খুলনা মেট্রো) চাকায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেই। ওই সময় গাড়ির ভেতর চালক ও সহযোগী ঘুমাচ্ছিল। তারা টের পেয়ে তাৎক্ষনিক আগুন নিভিয়ে ফেলে। এতে কোন হতাহতের খবর পাইনি। পরে ভোররাতে চালক ট্রাক নিয়ে চলে যায়।
ওসি বলেন, ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন: সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে, সোমবার রায় দেখবে পুরো বিশ্ব
আর/


