কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ-বিদেশে মিলিয়ে সর্বমোট ১৬ হাজার ২৪১ জন আবেদন করেছেন। আজ রোববার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয়তলার অডিটোরিয়াম রুমে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালার (লকিং) করার সময় এ তথ্য জানানো হয়। কার্যক্রমের শুরু করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
সিলগালা কার্যক্রম শুরুর আগে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম জানান, কুষ্টিয়া-১ (দৌলতপুর) সংসদীয় আসনে ভোট দেওয়ার জন্য বিদেশ থেকে আবেদন করেছেন ১১৫১ জন, দেশের আবেদন জমা পড়েছে ২৪৪৪টি। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিদেশ থেকে ২১০৯ ও দেশ থেকে ২৫৩৪ জন আবেদন করেছেন। কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিদেশ থেকে আবেদন করেছেন ১৩৯১, আর দেশ থেকে আবেদন করেছেন ২২৬১। এ ছাড়া কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিদেশ থেকে পোস্টাল ব্যালটে ভোটের আবেদন পড়েছেন ১০৪৫টি। এই আসনে দেশ থেকে আবেদন করেছেন সবচেয়ে বেশি ৩৩০৬ জন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, পোস্টাল ভোট আমাদের কাছে একটি নতুন সংযোজন। আমার কাছে এটি অত্যন্ত চমৎকার একটি সিস্টেম মনে হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

