কুষ্টিয়া শহরের মজমপুর গেটে অবস্থিত প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এই হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় অফিসটির সাইনবোর্ড, একটি কক্ষের দরজা-জানালা এবং বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। ভাংচুরের সময় বিক্ষুব্ধ জনতাকে বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
জানা গেছে,ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। ঘন্টাব্যাপি অবরোধ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে রাত ১২টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এরপর রাত দেড়টার সময় প্রথম আলোর অফিস সহ শহরের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,এমন বেশকিছু খবর শুনেছি। তবে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যেকোন অরাজকতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
পড়ুন- কুষ্টিয়া শহরের মজমপুর গেটে অবস্থিত প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এই হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় অফিসটির সাইনবোর্ড, একটি কক্ষের দরজা-জানালা এবং বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। ভাংচুরের সময় বিক্ষুব্ধ জনতাকে বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
জানা গেছে,ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। ঘন্টাব্যাপি অবরোধ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে রাত ১২টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এরপর রাত দেড়টার সময় প্রথম আলোর অফিস সহ শহরের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,এমন বেশকিছু খবর শুনেছি। তবে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যেকোন অরাজকতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
পড়ুন- ওসমান হাদির মৃত্যুর সংবাদের পরপরেই নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা