১১/০২/২০২৬, ১৯:২২ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ১৯:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কু‌ষ্টিয়ায় যুবককে গু‌লি করে হত্যা, অস্ত্র ও গু‌লি জব্দ

কু‌ষ্টিয়া সদর উপ‌জেলায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার মধুপুর পশুহাট সংলগ্ন কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের পা‌শে গু‌লি‌বিদ্ধ লাশ‌টি পড়ে থাকতে দেখে পু‌লিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থে‌কে এক শটগান, মটরসাইকেল ও কয়েকরাউন্ড গু‌লি জব্দ ক‌রে‌ছে পুলিশ।

নিহত টুটুল হো‌সেন (৪০) ওই গ্রামের প্রয়াত মু‌ক্তি‌যোদ্ধা তুরাব হোসে‌নের ছে‌লে। তি‌নি দীর্ঘদিন প্রবা‌সে থে‌কে দে‌শে ফি‌রে স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন।

বিজ্ঞাপন


ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে‌হেদী হাসান আজ‌কের প‌ত্রিকা‌কে এ তথ্য নিশ্চিত করে ব‌লেন,রা‌তে কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়‌কের মধুপুর পশুহাট সংলগ্ন স্থা‌নে টুটু‌লের লাশ প‌ড়ে থাক‌তে দে‌খে পু‌লিশ‌কে খবর দেই স্থানীয়রা। পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌ‌ছে লা‌শের পাশ থে‌কে এক‌টি শটগান,ক‌য়েকরাউন্ড গু‌লি ও মটরসাইকেল জব্দ ক‌রে‌ছে। মু‌খে আঘাত করা হ‌য়ে‌ছে। ধারনা কর‌ছি অন‌্য কোথাও হত‌্যা ক‌রে লাশ ফে‌লে গে‌ছে। ঘটনাস্থ‌লে আছি। এ ঘটনায় তদন্ত চলছে।

পড়ুন : কু‌ষ্টিয়ায় বাসের ধাক্কায় ২ মটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন