বিজ্ঞাপন

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় আব্দুল আওয়াল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

বুধবার (৮ মার্চ) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার দন্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আব্দুল আওয়াল কুষ্টিয়া সদর উপজেলার হরিণারায়ন পুর কুন্ডুপাড়া গ্রামের আব্দুল করীম বিশ্বাসের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারী সকাল ৮টায় ৩ সন্তানের জননী স্ত্রী শাহানা খাতুন ওরফে জাহানারা খাতুনের সাথে আসামির পরকীয়া সম্পর্কের জের ধরে ঝগড়া হয়। নিহত শাহানা তার স্বামীর পরকীয়া প্রেমিকাকে গালি দিয়ে এই অবৈধ সম্পর্কের প্রতিবাদ করে। এতে আসামি আব্দুল আওয়াল তার নিজ বাড়ি সদর উপজেলার হরিনায়ণপুর কুন্ডুপাড়ায় প্রকাশ্যে বাড়ির অন্যান্যদের সামনে ধারালো হাসুয়া দিয়ে শাহানার দেহের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সময় আসামির মা ঠেকাতে গেলে তাকেও হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় শোরচিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে আসামিকে আটক করে ইবি থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ইবি থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের সুরতহাল প্রস্তুত করে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। পরে আব্দুল আওয়ালকে থানায় নিয়ে যাওয়া হয়। এঘটনায় নিহতের বড় ভাই মো. শফিউদ্দিন আব্দুল আওয়ালকে একমাত্র এজাহার নামীয় আসামি করে ইবি থানার হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ইবি থানার উপপুলিশ পরিদর্শক শাহ আলী মিয়া ২০২০ সালের ৩ মার্চ মামলার একমাত্র আসামি আব্দুল আওয়ালের বিরুদ্ধে হত্যাকান্ডে জড়িত অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. খন্দ: সিরাজুল ইসলাম জানান,আসামি আব্দুল আওয়ালের বিরুদ্ধে আনীত অভিযোগ দীর্ঘদিন স্বাক্ষ্য শুনানী শেষে সন্দেহাতীত প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সাজা খাটার আদেশ দিয়েছে আদালত।

পড়ুন- সারা দেশে একযোগে হামের টিকা কার্যক্রম ২০ এপ্রিল থেকে শুরু: স্বাস্থ্যমন্ত্রী

দেখুন- গজারিয়ায় স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো ঘোড়ার মাংস ব্যবসায়ী চক্র 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন