কুষ্টিয়ার মিরপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বোনের ৮ বিঘা জমির সরিষা বিনষ্টের অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বোন মোছা: ফরিদা বাদী হয়ে মিরপুর থানায় এজাহার দায়ের করেছেন। বৃহস্পতিবার(১৬ অক্টোবর) সকালে উপজেলার ঝুটিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল রাজ্জাক একই এলাকার মৃত আনেস উদ্দিন মন্ডলের ছেলে।
ভুক্তভোগী মোছা: ফরিদা বলেন,মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা চর নওদপাড়া গ্রামে আমার বাবার বাড়ি। বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া ৪৫ বিঘা জমির ওয়ারিশ সূত্রে আমরা তিন বোনের অংশ দাবি করি। এতে বড় ভাই আব্দুল রাজ্জাক আমাদের বোনের অংশ দিতে রাজি হয় না। এরপর স্থানীয় মাতব্বরদের কাছে বিচার দিলে গত ২৫ সেপ্টেম্বর মৌখিকভাবে আমাদের তিনবোনকে ৮ বিঘা সম্পত্তি বুঝিয়া দেয়। তার তিন দিন পরে আমারা ওই জমিতে সরিষা’র বীজ রোপণ করি। সকালে কোন কারণ ছাড়াই ট্রাক্টর দিয়ে আমাদের রোপনকৃত সরিষার জমি ভাই আব্দুল রাজ্জাক পুনরায় চাষ করে নষ্ট করে দেয়। এতে আমাদের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিষয়টি জানতে চাইলে আব্দুল রাজ্জাক বলে এই জমি তার মালিকানাধীন। তোদের জমি দেয়া হবে না। তাই আমি জমি চাষ করে আমার দখলে নিয়েছি। এর প্রতিবাদ করলে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে আমাকে ও আমার দুই বোন মোছাঃ সাহেলা(৩৮) ও মোছাঃ নূরীকে (৫০) মারধরের হুমকি দিয়ে আমাদেরকে চলে যেতে বলে। এ সময় আবারও জমি নিতে আসলে সবাইকে মেরে ফেলার হুমকি দেই।
এ বিষয়ে আব্দুল রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরা দেখে পালিয়ে যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোমিনুল ইসলাম বলেন,তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন: ঘষাঘষি না করে কালি শুকানোর সময় দেন : রাবি উপাচার্য
দেখুন: বিপিএলের শিরোপা কার?
ইম/


