২৬/০২/২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে হেযবুত তাওহিদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

তাওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৯ মাইল এলাকায় হেযবুত তাওহিদের উদ্যোগে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।


মতবিনিময় সভায় হেযবুত তাওহিদ খুলনা বিভাগের নেতৃবৃন্দ তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, ন্যায়বিচার ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন।বৈঠকে বক্তব্য রাখেন হেযবুত তাওহিদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, তাওহীদভিত্তিক রাষ্ট্র পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষ ইনসাফ ও ন্যায়বিচার পাবে। এ জন্য বর্তমান প্রচলিত রাষ্ট্রকাঠামোয় মৌলিক পরিবর্তন প্রয়োজন।
তিনি আরও বলেন, রাষ্ট্রের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন কোনো দল গঠনের অনুমতি দেওয়া হবে না। কোরআন ও সুন্নাহভিত্তিক বিচারব্যবস্থা প্রণয়ন করতে হবে। সরকারের তত্ত্বাবধানে জামে মসজিদ নির্মাণ এবং মসজিদকেন্দ্রিক বিনা খরচে বিচার কার্যক্রম চালুর প্রস্তাব দেন তিনি।


হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, গণমাধ্যমের বাকস্বাধীনতা বজায় থাকবে, তবে কোনো ভুল বা মিথ্যা সংবাদ প্রকাশ করা যাবে না।
নারীর অধিকার প্রসঙ্গে তিনি বলেন, নারীর অবাধ স্বাধীনতা থাকবে, তবে উম্মাহর ইমামের পদ পুরুষের জন্য নির্ধারিত থাকবে। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে সব নাগরিক সমান অধিকার পাবে এবং ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় সহায়তা দেওয়া হবে।তিনি আরও জানান, আইনসভার জন্য সরকার ঘোষিত প্রার্থীদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হবে। সর্বোচ্চ ইমামের অধীনেই রাষ্ট্র পরিচালিত হবে এবং আল্লাহর বিধান অনুযায়ী দেশ শাসন করা হবে।


মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, দাড়ি-টুপি পরিধান কোরআনের বাধ্যতামূলক নির্দেশ নয়। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে কোরআনের মূল শিক্ষার আলোকে পরিচালনা করতে হবে।


তিনি জানান, গত ৩০ বছর ধরে এ আন্দোলন চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।এ সময় হেযবুত তাওহিদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন- খুলনায় এনসিপি নেতাকে গুলি,কুষ্টিয়া ও মেহেরপুরে ৮টি বিশেষ চেকপোস্ট বসাল বিজিবি

দেখুন- নির্বাচনের আগেই হাদি হ/ত্যা/র বিচার করতে হবে: ইনকিলাব মঞ্চ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন