১১/০২/২০২৬, ১৬:৫৩ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৬:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কু‌ষ্টিয়ার কুমারখালীতে ১০টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

কু‌ষ্টিয়ার কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় ব্যাগের মধ্যে থেকে ১০টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

খবর পে‌য়ে বুধবার (১১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টার দি‌কে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দী বাজার থেকে দুইটি ব্যাগ থে‌কে সেগু‌লো উদ্ধার ক‌রেছে পুুলিশ। বাজা‌রের পা‌শেই বালিয়াকা‌ন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র অব‌স্থিত। এ ঘটনার পর থে‌কে এলাকায় আতঙ্ক বিরাজ কর‌ছে। সেনাবা‌হিনী,পুলিশ ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। পু‌লি‌শের ধারনা,আতঙ্ক ছড়ানোর জন্য দুর্বৃত্তরা এই কাজ ক‌রে‌ছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন,ককটেল সাদৃশ্য বস্তুগু‌লো‌কে উদ্ধার ক‌রে থানা হেফাজ‌তে নেওয়া হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তু‌তি চল‌ছে। ও‌সি জানান,আতঙ্ক ছড়ানোর জন্য এই কাজ ক‌রে থাক‌তে পা‌রে।

পড়ুন- ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম, সড়ক-মহাসড়কে নজরদারি জোরদার

দেখুন- কী ধরনের অস্ত্র ও নিরাপত্তা সরঞ্জাম 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন