১১/০২/২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কু‌ষ্টিয়ার খোকসায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ শেখ সাদীর

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির যুগ্ম আহবায়ক এশিউর গ্রুপের চেয়ারম্যান মোঃ শেখ সাদী।

শুক্রবার(২৪ অ‌ক্টোবর) জেলার খোকসা উপ‌জেলার বি‌ভিন্ন স্থা‌নে এই লিফ‌লেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।

এর আগে বিকেল ৪টায় কুমারখালী বাসস্ট্যান্ড থেকে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে খোকসার ওসমানপুর ইউনিয়নের আইজুল বাজার,রায়পুর,ওসমানপুর ঘাট, হিজলাবট সহ বিভিন্ন স্থা‌নে ৩১ দফার লিফলেট বিতারণ ক‌রেন। এ সময় সং‌ক্ষিপ্ত পথ সভায় সাধারণ জনগণকে বিএনপির স‌ঙ্গে থেকে ধানের শীষে ভোট দেওয়ার আহব্বান জানান।

বৈঠ‌কে বিএন‌পি নেতা শেখ সাদী বলেন,আশাক‌রি প্রধান উপদেষ্টার দেওয়া নির্ধা‌রিত সম‌য়েই নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে। কিন্তু কিছু সুবিধাবাদী দল চাচ্ছে এদেশে যেন নির্বাচন না হয়। তিনি ব‌লেন, সেই পায়তারা করে কোন লাভ হবে না। কারণ বাংলা‌দে‌শের জনগণ চাই অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন।

তি‌নি আরো ব‌লেন,গত ১৭ বছর এদেশের মানুষকে সঠিক ও সত্য কথা প্রকাশ করার সুযোগ দেওয়া হয়‌নি। এমনকি ভোটের অধিকারটা পর্যন্ত দেয়নি বিগত ফ্যাসিষ্ট সরকার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ সাদী বলেন, আমি আশাবাদী আগামী জাতীয় নির্বাচনে কুমারখালী ও খোকসার জনগণের সেবা করার জন্য দল আমাকে নমিনেশন দিবে। সেই আলোকে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করছি।

তি‌নি ব‌লেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি কুমারখালী ও খোকসার মানুষের সাথে মিশে থাকতে চাই। সেই সা‌থে ৩১ দফা বাস্তবায়ন হলে এদেশের মানুষ তাদের সকল সুযোগ সুবিধা পাবে ব‌লে জানান বিএন‌পির এই নেতা।

এসময় তার সা‌থে বিএন‌পি এবং অঙ্গ ও সহযোগী সংগঠ‌নের বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপি নেতার বিরুদ্ধে ত্রাণের ঢেউটিন চুরির অভিযোগের বক্তব্য ভাইরাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন