২৭/০২/২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় মসজিদভিত্তিক পাঠাগারে শেখ মুজিবকে নিয়ে লেখা বই বিতরণের অভিযোগ

কুষ্টিয়ায় মসজিদভিত্তিক পাঠাগারে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বই বিতরণের চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে শহরের কুঠিপাড়া মডেল মসজিদ থেকে ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা অন্যান্য বইয়ের সঙ্গে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ৬-৭টি বই একটি লাইব্রেরী কর্তৃপক্ষের কাছে সরবরাহ করে। লাইব্রেরীর দায়িত্বশীলরা ওই বইগুলো দেখতে পেয়ে প্রতিবাদ করেন। এসময় সেখানে হই হট্টোগল সৃষ্টি হয়।

বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, কুষ্টিয়া ইসলামিক ফাইন্ডেশনের কিছু বই ও আসবাবপত্র কুঠিপাড়া মডেল মসজিদে সংরক্ষিত ছিল। বছরখানেক আগে জগতি পশ্চিমপাড়া মসজিদভিত্তিক লাইব্রেরী কর্তৃপক্ষ বই পাওয়ার জন্য স্থানীয় ইসলামিক ফাউন্ডেশনে আবেদন করেন। ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে সোমবার বই নিতে কুঠিপাড়া মডেল মসজিদে যান লাইব্রেরীর দায়িত্বশীলরা। পরে বই সংগ্রহ করে ভ্যানে নেওয়ার পর সেখানে অন্য বইয়ের সঙ্গে শেখ মুজিবকে নিয়ে লেখা ৬-৭টি বই দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেন লাইব্রেরীর দায়িত্বশীলরা। এ সময় সেখানে হট্টোগল সৃষ্টি হয়।


ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার উপপরিচালক মো. হেলালউজ্জামান বলেন, শেখ মুজিবকে নিয়ে লেখা অনেক বই আমরা ফেলে দিয়েছি। কিন্তু ভুলবশত: কয়েকটি বই এখনো রয়ে গেছে। এর জন্য দু:খ প্রকাশ করেন তিনি।

পড়ুন: ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ১৫ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে: নাজিম উদ্দিন আলম

দেখুন: হবিগঞ্জের হাওরগুলোতে ধানে চিটা, দিশেহারা কৃষক |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন