কুষ্টিয়ায় একটি বাড়ি থেকে অস্ত্র ও মাদকসহ পাঁচ যুবককে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) দিবাগত গভীর রাতে সদর উপজেলার আইলচারা বাজারের একটি তিনতলা বাড়িতে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার বাগডাঙ্গা এলাকার ইমরান খান মানিক, বড় আইলচারা এলাকার রনি, মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের দক্ষিণ কাটদহ গ্রামের সজীব, একই ইউনিয়নের চিথলিয়া গ্রামের রাব্বি ও শাকিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আটক হওয়া যুবকরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। ওই বাড়ি থেকে তারা চাঁদাবাজি,মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে বাড়িটিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল জব্দ করে। এ সময় পাঁচজনকে আটক করা থানায় আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন,“আটকদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অপহরণ সংক্রান্ত ধারায় একাধিক মামলার প্রস্তুতি চলছে।
এনএ/


