পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়ার খোকসায় হাসান (৩৮) নামে এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষরা।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পৌর ১নং ওয়ার্ডের পাতিলডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। হাসান একই এলাকার লোকমান মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন ইজারাদার। রাতেই হাসানকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে
আহতের বাবা লোকমান হোসেন জানান,রাতে তার ছেলে বাজার থেকে বাড়ি ফিরছিল। ঘটনাস্থলে আগে থেকে অবস্থান নিয়ে থাকা জনি নামে এক যুবকের নেতৃত্বে ৫ থেকে ৬ জন হাসানের মোটর সাইকেলের গতিরোধ করে। সাথে সাথে জনি তার ডান পায়ে দুই রাউন্ড গুলি করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে সারা শরীরে কুপিয়ে জখম করে। এ সময় গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থলের পশ্চিমের মাঠে নেমে যায়। এরপর হাসানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কুষ্টিযা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক।
লোকমান হোসেন আরও বলেন, দুই সপ্তাহ আগে আমার জমি থেকে জনির বাবাকে ঘাস কাটাতে বাঁধা দিয়েছিলাম। এ নিয়ে জনির বাবার সাথে আমার ছেলে হাসানের হাতাহাতি হয়। এরপর থেকে জনি ও তার মদদদাতারা হাসানকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছিলাম। তিনি অভিযোগ করে বলেন,থানা থেকে ঘটনাস্থল দেড় কিলোমিটার দূরত্ব হলেও পুলিশ পৌচ্ছায় কয়েক ঘন্টা পরে।
স্থানীয় সূত্রে জানা গেছে,স্থানীয় একটি গ্রুপের প্রধান রাজনের দেহরক্ষী জনি।রাজন ও জনির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। সম্প্রতি রাজন ও জনির বিরুদ্ধে এক সংখ্যালঘু পরিবারের কাছে চাঁদা দাবি ও ঘরবাড়ি দখল করে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এছাড়া অন্য একটি সন্ত্রাসী ঘটনায় জনির বাবা জাহিদকেও আটক করা হয়েছিল।
এ বিষয়ে কথা বলার জন্য বাহিনী প্রধান রাজন ও দেহরক্ষী জনির বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে এর আগে একটি সংখ্যালঘু পরিবারের কাছে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা রয়েছে।
পড়ুন: বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
দেখুন: পরিবেশ সংকটে মানুষই আসামি: প্রধান উপদেষ্টা
ইম/


