আসন্ন কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (KCCI) নির্বাচন(২০২৫-২০২৭) কে ঘিরে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যেই এ গ্রুপ থেকে পরিচালক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচনায় এসেছেন বিশিষ্ট তরুণ ব্যবসায়ী এবং এ্যালেক্স ইউনানী ল্যাবরেটরীজ ও কুষ্টিয়া জন্ডিস চিকিৎসালয়ের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম প্রশান্ত। তিনি কুষ্টিয়ার সুপরিচিত জন্ডিস চিকিৎসক আব্দুল লতিফের (গেঁদালাল)- ছোট ছেলে।
মনোনয়নপত্র সংগ্রহের পর সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে প্রশান্ত বলেন, “আমি সবার কনিষ্ঠ এবং তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছি। আমি বিশ্বাস করি, ব্যবসায়িক সমাজের অগ্রগতির জন্য নতুন ভাবনা ও গতিশীল নেতৃত্ব প্রয়োজন। আমি সবার ভালোবাসা ও সমর্থন নিয়ে এই পরিবর্তনের সূচনা করতে চাই।”
তিনি আরও বলেন, কুষ্টিয়ার ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশাগুলো পূরণ করাই হবে তার প্রধান লক্ষ্য।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে রফিকুল ইসলাম প্রশান্ত জানান, নির্বাচিত হলে তিনি কুষ্টিয়া চেম্বার অব কমার্সকে একটি আধুনিক, তথ্যপ্রযুক্তি-নির্ভর এবং গতিশীল প্রতিষ্ঠানে রূপান্তর করবেন।
তার ঘোষিত পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে:
ব্যবসায়ীদের জন্য ডিজিটাল ডাটাবেজ তৈরি করা।
ব্যবসায়িক নীতি আরও সহজ ও সময়োপযোগী করা।
আধুনিক ব্যবসায়িক কৌশল, বাজার গবেষণা ও ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন।
সরকারি ও প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর সমন্বয় সাধন।
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী পণ্যগুলোকে আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং ও প্রচার। তরুণ ব্যবসায়ীদের জয়।
প্রশান্ত বলেন, “আমার জয় মানে শুধু আমার একার জয় নয়, এটি কুষ্টিয়ার তরুণ ব্যবসায়ী সমাজের জয়। আমি সকল ব্যবসায়ী ভাইদের প্রত্যাশা পূরণ করতে এবং কুষ্টিয়ার অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।”
আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে ভোট গ্রহণ।
পড়ুন: বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৩
দেখুন: ‘নির্বাচনে পুলিশ ইসির অধীনেই কাজ করবে’
ইম/


