আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার ৪টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও বিদ্রোহী মিলিয়ে মোট ৩৩ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এদের মধ্যে বিএনপির বিদ্রোহী ৩ জন ও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ৮ জন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ৮ জন, কুষ্টিয়া-৩ (সদর) আসনে ৭ জন ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ১০ জন প্রার্থী রয়েছেন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি মনোনিত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বিদ্রোহী প্রার্থী মো. নুরুজ্জামান,জামায়াতে ইসলামীর বেলাল উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিনুল ইসলাম,জাতীয় পার্টির শাহরিয়ার জামিল,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহা: বদিরুজ্জামান,গণ অধিকার পরিষদের শাহাবুল ইসলাম,জাতীয় সমাজতান্ত্রিক দলের গিয়াস উদ্দিন।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপি মনোনীত ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী,জামায়াতে ইসলামীর আব্দুল গফুর,বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নুর উদ্দিন আহমেদ,খেলাফত মজলিশের আব্দুল হামিদ,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের বাবুল আক্তার,ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: আলী,বাংলাদেশ খেলাফত মজলিশের আরিফুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনিত প্রকৌশলী জাকির হোসেন সরকার,জামায়াতে ইসলামীর আমির হামজা,খেলাফত মজলিশের সিরাজুল হক,ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল্লাহ্ আকন্দ,গণ অধিকার পরিষদের শরিফুল ইসলাম,বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের(বাসদ) মীর নাজমুল ইসলাম,বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোছা: রুম্পা খাতুন।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনিত সৈয়দ মেহেদী আহমেদ রুমী,বিদ্রোহী নুরুল ইসলাম আনছার,বিদ্রোহী শেখ সাদী,জামায়াতে ইসলামীর আফজাল হোসেন, বাংলাদেশ লেবার পার্টির শহিদুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার খান,বাংলাদেশ সুপ্রীম পার্টির(এ.এস.পি) খায়রুল ইসলাম,বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির(বিএমজেপি) তরুন কুমার ঘোষ,গণ ফোরামের আব্দুল হাকিম মিয়া,আমার বাংলাদেশ পার্টির(এবি পার্টি) আবু বক্কর সিদ্দিক।
পড়ুন: পিরোজপুরে নানা আয়োজনে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেখুন:মার্কিন নৌবাহিনীকে মোকাবিলা করার ক্ষমতা এখন চীনের হাতে! |
ইম/


