২৭/০২/২০২৬, ৫:২৫ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ৫:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

কু‌ষ্টিয়ায় সা‌বেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর কুষ্টিয়া আলিয়া মাদ্রাসা মাঠে স্থানীয়দের উদ্যোগে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জানাজায় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় বেগম খালেদা জিয়ার স্বরণে যুবদল নেতা শরিফুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী ছিলেন। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন দৃঢ়চেতা ও আপসহীন রাজনৈতিক নেতৃত্বকে হারাল।
তি‌নি আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তাঁর অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

পড়ুন: জামালপুরে শোক দিবস পালিত

দেখুন: অপারেশন ডেভিল হান্ট-২ নিয়ে যা বললো ডিএমপি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন