২৭/০২/২০২৬, ৩:৪৩ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ৩:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চাল‌কের সহ‌যোগী নিহত

কুষ্টিয়ার মিরপুর উপ‌জেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (২০) নামে এক চালকের সহ‌যোগী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক ওবায়দুর রহমান। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার(৩ জানুয়া‌রি) ভোরে উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুসাইন ঝিনাইদহ জেলার সদর থানা এলাকার কালীচরণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে,ভোরে ট্রাক নি‌য়ে কুষ্টিয়া শহর থে‌কে ভেড়ামারা উপ‌জেলার দিকে যাওয়ার প‌থে তালবাড়ীয়া কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক‌টি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চাল‌কের সহ‌যোগী হুসাইনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ট্রাকচালক ওবায়দুর রহমান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন,ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পড়ুন: প্রথমবার মঞ্চে একক অভিনয়ে চিত্রলেখা গুহ

দেখুন: আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি বাংলাদেশ-ভারতের | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন