০৯/০২/২০২৬, ১৮:৩০ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৮:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কু‌ষ্টিয়ায় নির্বাচনী আচরণ‌বি‌ধি লঙ্ঘনের অভি‌যো‌গে দুইজন‌কে জরিমানা

কুষ্টিয়া-৩(সদর) আস‌নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুইজন‌কে ভ্রাম্যমাণ আদালতের মাধ‌্যমে ৮ হাজার টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

সোমবার (১২ জানুয়ারি) বেলা একটার দিকে সদর উপ‌জেলার চৌড়হাস মোড় ও মতি মিয়া রেলগেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরিফুল ইসলাম জানান, সংসদ নির্বাচন ও রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর ১৮ ধারা অনুযায়ী প্রকাশ্য স্থানে পোস্টার ও ক্যালেন্ডার প্রদর্শন নিষিদ্ধ। অভিযানে দেখা যায়, কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পোস্টার ও ক্যালেন্ডার বিভিন্ন দোকানে টাঙানো রয়েছে,যা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। এ সময় পোস্টার প্রদর্শনের দায়ে হাশু না‌মে একজন‌কে ৫ হাজার টাকা এবং শরিফুর হক না‌মে অন‌্যজন‌কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানগুলো থেকে তাৎক্ষণিকভাবে পোস্টার ও ক্যালেন্ডার অপসারণের নির্দেশ দেওয়া হয়।

পড়ুন- হৃদরোগে সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু, মুন্সীগঞ্জে শোক

দেখুন- তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: হতাশায় নেতাকর্মীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন