১৭/০২/২০২৬, ২:৫৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৭/০২/২০২৬, ২:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ইবি কর্মকর্তা

কুষ্টিয়া-৩(সদর) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের সাথে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ।
আজ শনিবার সকালে বিএনপি প্রার্থীর ভেরিফাইড ফেসবুক পেজের একটি ভিডিওতে আব্দুল মঈদকে প্রচারণা চালাতে দেখা যায়।
আব্দুল মঈদ কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক।
লাইভ ভি‌ডিও‌তে দেখা যায়,বেলা ১১টার দি‌কে শহ‌রের বড় বাজার এলাকায় বিএন‌পি প্রার্থী‌ প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার প্রচারণায় বের হয়। এ সময় প্রচারণার পথ সভার সাম‌নের ভাগে লিফ‌লেট হা‌তে আব্দুল মঈদকে দেখা যায়।
জানতে চাইলে আব্দুল মঈদ স্বীকার ক‌রে ব‌লেন,এখন বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে আছি। ত‌বে সকা‌লে প্রচারণায় গি‌য়ে‌ছিলাম।
একজন কর্মকর্তা হ‌য়ে প্রার্থীর প‌ক্ষে প্রচারণায় অংশ নেয়াটা আচরণ বি‌ধি লঙ্ঘন কিনা-জান‌তে চাইলে কল‌টি কেটে দেন। এরপর মু‌ঠো‌ফো‌নে বারবার কল দি‌য়েও রিসিভ করেননি তিনি।

বিজ্ঞাপন

সহকারী রিটানিং কর্মকর্তা ও কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রোকন উজ্জামান বলেন,সরকারি বেতনভুক্ত কোন কর্মকর্তা-কর্মচারী সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় অংশ নিতে পারবেন না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সম্পর্কে তিনি বলেন তিনিও প্রচারণায় অংশ নিতে পারেন না। এটা নির্বাচনী আচরণ বিধিমালার পরিপন্থী। এ ব্যাপারে অ‌ভি‌যোগ পে‌লে ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ ওয়ালিউর রহমান বলেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিষয়টি আমার জানা নেই। আব্দুল মঈদ ছুটিতে আছেন কি এই প্রশ্নের উত্তরে ড. মোহাম্মদ ওয়ালিউর রহমান বলেন, মৌখিক ভাবে নেননি, আবেদন করেছেন কিনা সেটি অফিসে গিয়ে বলতে পারব।

পড়ুন: ভৈরব নদে দ্বিতীয় সেতুসহ উন্নয়নের রূপরেখা ঘোষণা করলেন আজিজুল বারী হেলাল

দেখুন: জুলাই গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবারদের সাথে মতবিনিময় সভা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন