২৬/০২/২০২৬, ১৯:২৬ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৯:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় বজ্রপাতে এক কৃষক ও ট্রলি চালক নিহত

কুষ্টিয়ার পৃথক পৃথক স্থা‌নে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার‌ দুপু‌রে এই ঘটনা ঘ‌টে। নিহতরা হ‌লেন,কুমারখাল‌ী উপ‌জেলার কয়া ইউনিয়‌নের সুলতানপুর গ্রা‌মের মৃত চ‌য়েন উদ্দিন মৃধার ছে‌লে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপ‌জেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস(২৮)।

বিজ্ঞাপন

জহুরুল পেশায় কৃষক এবং কুদ্দুস শ‌্যা‌লো ইঞ্জিন চা‌লিত ট্রলি চালক। জানা গেছে, সকা‌লে শ্রমিক‌দের নি‌য়ে ধান কাটতে বাড়ি থেকে পদ্মার ধা‌রে অব‌স্থিত নিজ জ‌মি‌তে যান জহুরুল। সকাল‌ থে‌কেই গু‌ড়ি গু‌ড়ি বৃ‌ষ্টি পড়‌ছিল। বেলা ১২টার‌ দি‌কে বিরূপ আবহাওয়ার ম‌ধ্যে হঠাৎ বজ্রপাত হ‌লে তি‌নি মা‌ঠে প‌ড়ে যান। এ সময় অন‌্যান‌্য কৃষকরা উদ্ধার ক‌রে স্থানীয় চি‌কিৎস‌কের কা‌ছে নি‌য়ে গে‌লে তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে বেলা পৌণে একটার দি‌কে ছাইবাড়ীয়ার বিল থে‌কে ধান আন‌তে গি‌য়ে বজ্রপাতে ট্রলি চালক আব্দুল কুদ্দুস গুরুতর আহত হয়। পরে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নি‌য়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ট্রলি চালকের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে আছে।

পড়ুন: নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ

দেখুন: কুষ্টিয়ায় মশলার ঘ্রাণে ঘুরে দাঁড়ানো গ্রাম |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন