১১/০২/২০২৬, ১৯:২২ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ১৯:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,আহত ৩০

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শনিবার (৩১ মে) সকাল ৯টায় উপজেলার শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতরা সবাই বাসের যাত্রী।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৯টায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে কমপ‌ক্ষে ৩০ জন বাসযাত্রী আহত হয়ে‌ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা উদ্ধার কাজ করছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদে পড়া বাসটি উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা।

পড়ুন: অনার্স ভর্তি পরীক্ষার্থীদের পাশে মানবিক সহায়তায় ছাত্রশিবির, পিসি কলেজে হেল্প ডেস্ক স্থাপন

দেখুন: দেশের বাজারে নতুন নাম ‘ভিস্তা ইলেক্ট্রনিক্স’ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন