১০/০২/২০২৬, ৬:০৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৬:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অপারেশন ডেভিল হান্ট

রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন-রাঙ্গাবালী দক্ষিণ ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আদার খন্দকার এবং রাঙ্গাবালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হোসেন মল্লিক। 

আজ শুক্রবার ০৯ মে) সকালে স্বেচ্ছাসেবক লীগের নেতা  হোসেন মল্লিককে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাংগুনি এলাকা থেকে এবং কৃষক লীগ নেতা আদার খন্দকারকে সদর ইউনিয়নের খালগোড়া এলাকা থেকে আটক করা হয়। পরে দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন জানান, আওয়ামী লীগের আমলে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে আওয়ামী লীগের  ১৬৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এনএ/

দেখুন: ঠাকুরগাঁওয়ে বিদেশি জাতের তরমুজ চাষে স্বাবলম্বী কৃষক 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন