বিজ্ঞাপন

কৃষকের তথ্যভিত্তিক ডাটাবেজ তৈরিতে ইসলামপুরে কৃষক কার্ড পাইলটিং শুরু

জামালপুরের ইসলামপুর উপজেলা-এ কৃষকদের তথ্যভিত্তিক ডাটাবেজ তৈরি ও সরকারি সহায়তা সহজ করতে কৃষক কার্ড পাইলটিং প্রকল্পের আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গত ৯ তারিখে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করা হয়, যা আগামী রবিবারের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ময়মনসিংহ বিভাগ-এর মধ্যে পরীক্ষামূলকভাবে এ প্রকল্পটি ইসলামপুর উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিকভাবে উপজেলার প্রায় ৩হাজার ২শত থেকে ৩হাজার ৫ শত কৃষক এই সুবিধার আওতায় আসতে পারেন।

পাইলটিং প্রকল্পের আওতায় উপজেলার গাইবান্ধা ইউনিয়ন-এর গাইবান্ধা ব্লকের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মাঠপর্যায়ে কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরই মধ্যে প্রায় ১হাজার ৯শত জন কৃষকের নাম তালিকাভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার এ কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তৌফিক আহমদ খান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সালাউদ্দিন কায়সার এবং ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল।

কৃষি কর্মকর্তারা জানান, কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণ, কৃষি সহায়তা ও বিভিন্ন সরকারি প্রণোদনা কার্যক্রম দ্রুত পৌঁছে দিতে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য মাঠপর্যায়ে কৃষকদের তথ্য যাচাই ও তালিকাভুক্তির কাজ গুরুত্বের সঙ্গে পরিচালনা করা।

পড়ুন:মেহেরপুরে ভিজিএফের চাল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ

দেখুন:শিক্ষার্থী নি/হ/তে/র পর পলাতক শহীদ ক্যাডেট একাডেমির শিক্ষকরা |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন