০২/০৩/২০২৬, ৪:৩৪ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৪:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কৃষক ভালো থাকলে, দেশ ভালো থাকবে : তারেক রহমান 

উত্তরাঞ্চল কৃষি স্বনির্ভর এলাকা। কৃষি নির্ভর এই অঞ্চলকে উন্নয়নশীল করতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং কৃষি ঋন দশ হাজার টাকা মৌকুফ করা হবে। কৃষক ভালো থাকলে, দেশ ভালো থাকবে এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সরকার গঠন হলে উত্তরে এই জেলাকে আধুনিক জেলায় রুপান্তর করা হবে।কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার ছেলেমেয়েদের কর্মমূখী করে গড়ে তোলা,সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর, পরিবারের মায়েদের জন্য অর্থনৈতিক সহায়তা হিসেবে ফ্যামিলি কার্ড প্রদান,মসজিদ, মন্দির, গীর্জা সহ ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান,তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন,রাস্তাঘাট,স্কুল,কলেজ, মেডিকেল কলেজ বিনর্মাণ ও সকলের শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়া জেলাকে শিল্পাঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

বক্তব্যে তারেক রহমান বলেন, দীর্ঘ সময়ে যারা মানুষের ভোটাধিকার হনন করেছিল তারা ছাত্রজনতার অভ্যুত্থানে ২০২৪ সালে দেশ ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু তাদেরই শরীক দল দেশকে নিয়ে তালবাহানা শুরু করেছে। সকল ষড়যন্ত্র রুখে দিতে সকলেই ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে সহযোগিতা ও পাশে থাকার আহবান জানান।

শনিবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে নীলফামারী জেলা বিএনপির আয়োজনে পৌর মাঠে নির্বাচনী জনসভা আয়োজন করা হয়। জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন রংপুর বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম নীলফামারী-২ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী ৩, ৪ আসনের ধানের শীষের প্রার্থী এবং জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব নীলফামারী -১ আসনের খেজুর গাছ মার্কার প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সহ জেলা উপজেলার নেতাকর্মী।

বিজ্ঞাপন

পড়ুন : লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে, নীলফামারীতে ইসি মাছউদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন