বিজ্ঞাপন

বান্দরবানে ইয়াবাসহ কৃষক দলের নেতা আটক

বান্দরবান আলীকদমে ইয়াবাসহ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য রুহুল আমিন(৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আংশিক আহবায়ক কমিটির সদস্য পদে রয়েছেন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (০৯ মে) ভোরে খুইল্যা মিয়া পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হলেন, আলীকদম উপজেলায় খুইল্যা মিয়া পাড়ার বাসিন্দা সোনা মিয়া মাঝির ছেলে রুহুল আমিন।

পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে রুহুল আমিনের বসতঘরে তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় ১ হাজার সাড়ে ৭শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।যার বাজারের সাড়ে তিন লক্ষ টাকা।

সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, ভোরে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে বলেন জানান তিনি।

এনএ/

দেখুন: চকলেটের চেয়ে কম দামে ফুলকপি, লাত্থি দিয়ে ফেলে দিচ্ছেন কৃষক!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন