বিজ্ঞাপন

কৃষি মন্ত্রণালয়ে ১২ থেকে ২০তম গ্রেডে নিয়োগ, পদসংখ্যা ২৬

কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ১২ থেকে ২০তম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২৬। আবেদনের শেষ তারিখ ২৮ ডিসেম্বর ২০২৫। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

বিজ্ঞাপন

পদের নাম ও বিবরণ
১. সরেজমিনে তদন্তকারী

পদসংখ্যা: ০৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি, কৃষি অর্থনীতি, গণিত, অর্থনীতি, পরিসংখ্যান বা বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি।

গ্রেড ও বেতনস্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

২. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার

পদসংখ্যা: ০৭

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ৪৫ শব্দ ও ইংরেজি ৭০ শব্দ থাকতে হবে; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে; এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

গ্রেড ও বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে; শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে।

গ্রেড ও বেতনস্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ০২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ থাকতে হবে; এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

গ্রেড ও বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. ক্যাশ সরকার

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

গ্রেড ও বেতনস্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৬. অফিস সহায়ক

পদসংখ্যা: ০৮

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

গ্রেড ও বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন