০২/০৩/২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কেউ ভোট কেন্দ্রে ঝামেলা করতে আসলে তার ঠিকানা হবে হাসপাতাল: সারজিস আলম

পঞ্চগড়ে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম বলেন, কেউ ভোট কেন্দ্রে ঝামেলা করতে আসে তারা যেন বাসা থেকে বিদায় নিয়ে আসে, কেননা তার ঠিকানা হবে হাসপাতালে। যখন এই বাংলাদেশের মানুষ এক যুগেরও দীর্ঘ সময় ধরে রাতের নির্বাচন ভোট চুরি নির্বাচন, ডামি নির্বাচনের মত দায় পার করে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই দেশের উপরে দলগুলোর উপরে এদেশের ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলেছিল যখন রাজনৈতিক দলগুলো নির্যাতিত হতে হতে একসময় মনে করেছিল আর হয়তো তাদের মুক্তি সম্ভব নয়।

তিনি সোমবার সন্ধ্যায় পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় একথা বলেন।

সারজিস আলম বলেন, যখন ২৪ এ নির্বাচনের পরে যখন প্রত্যেকটা মানুষ ভেবেছিল বাংলাদেশে আর হয়তো সরকারের পতন হবে না। তখন যেই তরুণ প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশে অভ্যূত্থান সংঘটিত হয়। তখন যেই তরুণদের নেতৃত্বে এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মুক্তি পেয়েছে। সেই তরুণদের সেই বীরদের সেই শহীদদের স্মরণ করছি।

সারজিস বলেন, আপনাদের ভোট কেন্দ্র পাহাড়া দিতে হবে। কেউ যেন ভোট কেন্দ্রে কারচুপি করতে না পারে। কেউ ভোট কেন্দ্রে ঝামেলা করতে আসে তারা যেন বাসা থেকে বিদায় নিয়ে আসে, কেননা তার ঠিকানা হবে হাসপাতালে। কেউ যদি ভোট কারচুপি করতে চায় তারা যেন সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনারের কথা মনে রাখে।

তিনি আরো বলেন, পঞ্চগড়ের স্বাস্থ্য সেবায় আধুনিকায়নের জন্য আড়াইশ শয্যার হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করা হবে।

জনসভায় পঞ্চগড় পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাসির উদ্দিন সরকারের সঞ্চালনায় ও জেলা এনসিপির আহ্বায়ক এবিএম জুলফিকার আলম নয়নের সভাপতিত্বে জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, খেলাফত মজলিসের আমির হাফেজ মীর মোর্শেদ তুহিন প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে, খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভা স্থলে আসেন জোটের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : সংসদে যাওয়ার সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে: অধ্যক্ষ আলমগীর হোসেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন