দেশে কেউ যেন ভোটে কারচুপির চিন্তা না করে—এমন হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, কেউ এ ধরনের চিন্তা করলে নির্বাচন কমিশন কঠোর অবস্থান নেবে।
রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় বগুড়া-৬ আসনের উপনির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইসি সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে এবং সংঘাত ও রক্তপাত ছাড়াই সম্পন্ন হয়েছে। বগুড়া-৬ উপনির্বাচনকে ছোট করে দেখার সুযোগ নেই; নির্বাচন কমিশন এ নির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু
আর/


