বিজ্ঞাপন

কেন্দুয়ায় কৃষি জমি ও বেড়িবাঁধ কেটে খাল খননের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের বীর মাইজহাটি গ্রামে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি ও বেড়িবাঁধ কেটে অবৈধ খাল খননের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।

রবিবার (২৪ আগস্ট) দুপুর ২টায় বীর মাইজহাটি গ্রামবাসীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ভুক্তভোগী মো. আব্দুল হালিম খোকন, মো. মোস্তাফিজুর রহমান এবং আলহাজ্ব মো. আব্দুল সালাম (অবসরপ্রাপ্ত আর্মি ওয়ারেন্ট অফিসার)।

বক্তারা অবৈধভাবে খাল খনন ও বেড়িবাঁধ কাটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপে স্থায়ী সমাধানের দাবি জানান। তারা বলেন, গত ২০ আগস্ট জোরপূর্বক ফসলি জমি ও বেড়িবাঁধ কেটে খাল খনন করা হয়। এখনই সেই অংশ ভরাট করে আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রয়োজন।

বক্তারা আরও অভিযোগ করেন, গড়াডোবা ইউনিয়নের কয়েকটি গ্রামের কিছু ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত।

এ সময় উপস্থিত ছিলেন মো. মুসলেম উদ্দিন, মো. নজরুল ইসলাম, হলুদ মিয়া, হাশিম উদ্দিন, মো. ইলিয়াস রহমানসহ স্থানীয় এলাকাবাসী।

বিজ্ঞাপন

পড়ুন : কেন্দুয়ায় সিএনজি চালক নুরুজ্জামান হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন