বিজ্ঞাপন

কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু


নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ আব্দুল বাছির রনি (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) ভোরে কেন্দুয়া পৌর শহরের দিগদাইর জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত হাফেজ আব্দুল বাছির রনির গ্রামের বাড়ি উপজেলার মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে। তাঁর বাবার নাম শহিদ মিয়া। তিনি দিগদাইর জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন এবং ইতোমধ্যে পবিত্র কোরআনের ২৯ পারা মুখস্থ করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নামাজের জন্য ঘুম থেকে উঠে ওজু করতে যান রনি। পরে পাইপের বাতি জ্বালানোর জন্য সুইচ অন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিকভাবে সহপাঠীরা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনা ব্যাটালিয়ন কর্তৃক মালিকবিহীন ৩৯ বোতল বিদেশী মদ জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন