২৩/০২/২০২৬, ১৮:৫৬ অপরাহ্ণ
28.3 C
Dhaka
২৩/০২/২০২৬, ১৮:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে ত্রুটি, চেক ক্লিয়া‌রিং‌ বা‌তিল

কারিগরি ত্রুটি দেখা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে। এ কারণে আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিতে সমস্যা দেখা দিয়েছে। ফলে গতকাল সোমবারের (৩০ সেপ্টেম্বর) নিষ্পত্তিকৃত সব ক্লিয়ারিং চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা গণমাধ্যমকে এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তিনি জানান, সোমবার বাংলাদেশ ব্যাংকের সার্ভারের কারিগরি ত্রুটির কারণে চেক ক্লিয়ারিংয়ের সমস্যা হয়। তাই গতকাল যে চেকগু‌লো এসেছে, তার ক্লিয়ারিং করা সম্ভব হয়‌নি। সার্ভারের সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের কারিগরি টিম কাজ করছে। খুব শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে সমস্যা দেখা দেয়। এতে করে নিষ্পত্তির অ‌পেক্ষায় থাকা সব ক্লিয়ারিং চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়েছে। 

তি‌নি জানান, সোমবার রাত ৯টায় সার্ভারে ত্রুটি ধরা পড়ে। রাতেই সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু রাত ২টা পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় সোমবারের নিষ্পত্তি হওয়া সব চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন