১২/০২/২০২৬, ১৩:২১ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১৩:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কেন্দ্রে ভোট ডাকাতির চেষ্টায় বিএনপি নেতা আটক

ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার ও ভোট ডাকাতির চেষ্টার অভিযোগে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আলমকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাকে রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গর্জনিয়া ফয়জুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করে সেনাবাহিনী।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন, সৈয়দ আলমকে যৌথ বাহিনী আটক করলেও তাকে ছেড়ে দেয়া হচ্ছে।

তিনি বলেন, ওই বিএনপি নেতাকে সন্দেহজনক কারণে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সৈয়দ আলম ওই কেন্দ্রে ভোট ডাকাতির চেষ্টা করছিলেন। তিনি কেন্দ্রটিতে প্রভাব খাটিয়ে ধানের শীষের পক্ষে ভোট নেয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চাপাচাপি করছিলেন। পরে সেনাবাহিনী তাকে আটক করে।

ইতোপূর্বে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়।

পড়ুন: ভোটারদের ভয়ভীতি দেখানো যুবদল নেতা পুলিশ হেফাজতে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন