১০/০২/২০২৬, ২০:০৮ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে আড়াই বছরের ওমর ফারুক ও আট বছরের নুসরাত খানম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার কোটালীপাড়া উপজেলার চৌরখুলী গ্রামে এঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশু ওমর ফারুক উপজেলার চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে। অপরদিকে নুসরাত খানম মদনপাড়া গ্রামের মশিউর হাজরার মেয়ে।

ধারণা করা হচ্ছে, দুটি শিশুই নিজ নিজ বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায়।

এরপর দুটি পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার দুটির পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ না থাকার কারনে ময়না তদন্ত করা হয়নি বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ।

বিজ্ঞাপন

পড়ুন : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে ভেসে উঠলো নারীর অর্ধগলিত লাশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন