২৮/০২/২০২৬, ৫:৪০ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৫:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কোটা আন্দোলনকারীরা সরে যাবেন: আইনমন্ত্রী

কোটা নিয়ে আন্দোলনকারী সাধারণ ছাত্রছাত্রীরা সরে যাবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিুসল হক। আজ শুক্রবার (১২ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘উচ্চ আদালতের আদেশকে তারা মানবেন। আমি মনে করি জনগণের অসুবিধা হবে এমন কাজ তারা করবেন না।’ 

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে কোনো রাজনৈতিক গন্ধ পাচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমার তো বলার অপেক্ষা রাখে না যে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করেছে; সেই প্রেতাত্মা আজ যে কিছুটা হলেও এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত নয়, সেটা তো আমি অস্বীকার করতে পারব না। সেটা আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি।’

কোটা আন্দোলনকারীরা ঘরে ফিরে না গেলে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমার কথা হচ্ছে, সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। সরকারের দায়িত্ব, জনগণের সুবিধা-অসুবিধা দেখা এবং সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে, সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।’

আজ সকাল সাতটায় আইনমন্ত্রী আনিসুল হক চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে মহানগর গোধূলী ট্রেনে তিনি ঢাকা ফিরবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন