বিজ্ঞাপন

কোথাও নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’এর অভাব নেই, অর্থ উপদেষ্টা

অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং কোথাও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’এর কোনো অভাব নেই। প্রশাসন কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করবে না।

বিজ্ঞাপন


সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা কোনো প্রার্থীর সঙ্গে প্রার্থীর কথা বলছি না, আমরা জনগণের সঙ্গে কথা বলছি। তারা যেন সমান সুযোগ পায়, সেটাই আমরা নিশ্চিত করব। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে।


ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। আগামী ২২ জানুয়ারি থেকে প্রচার-প্রচারণা শুরু হবে। এরপর কেউ সভা-সমাবেশ করলে সেটাও নির্বাচন কমিশন দেখবে।


সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আব্দুর রহমান খান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর রাহাত খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দীন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পড়ুন- ইন্দুরকানীতে বিএনপিতে নবযোগদানকৃতদের সঙ্গে মতবিনিময় সভা ও সদস্য ফরম বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন