০১/০৩/২০২৬, ১৫:৪০ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৫:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কোনো চক্রান্ত-ষড়যন্ত্র নির্বাচন পণ্ড করতে পারবে না: খায়রুল কবির খোকন

অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনীসহ দেশের আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত। সেখানে দুই-একটি দলের কোনো চক্রান্ত-ষড়যন্ত্র নির্বাচন পণ্ড করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নরসিংদী শহরের পৌর ঈদগাহ ময়দানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির পূর্বে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই কর্মসূচিতে খায়রুল কবির খোকন আরও বলেন, দেশের জনগণ স্পষ্ট দেখতে পাচ্ছে, নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। যারা জামানত রাখতে পারবে না, তারাই আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, “আগামী দিনের নির্বাচন ঘোষণা হয়েছে। সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সেখানে কিছু দল, যারা কোনো আসন পাবে না, জামানত হারাবে, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।”

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহাসিন হোসেন বিদ্যুতের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, আবু সালেহ চৌধুরী, এম.এ. জলিল, বি.জি. রশিদ নওশের, আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি একে.এম. গোলাম কবির কামাল, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ।

সভা শেষে পৌর ঈদগাহ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে স্টেশনে গিয়ে সমাপ্ত হয়। র্যালিতে জেলার সকল উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন