০৯/০২/২০২৬, ১৮:০০ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৮:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কোনো কোনো রাজনৈতিক দল জুলাইয়ের অবদানকে অস্বীকার করছে : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা রাজনৈতিক দলগুলো জুলাইয়ের আগেও আন্দোলন-সংগ্রাম করেছি, আয়নাঘরে গিয়েছি; কিন্তু তখন কোনো পরিবর্তন আসেনি। পরিবর্তন এসেছে আমাদের সন্তানদের নেতৃত্বে। অথচ কেউ কেউ সেই জুলাইয়ের অবদানকে অস্বীকার করছেন। যাদের কারণে অনেকে দেশে ফিরতে পেরেছেন, জেল থেকে মুক্তি পেয়েছেন এবং আজ নির্বাচনের কথা বলতে পারছেন। তাদের এই অস্বীকার লজ্জাজনক।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, যে রাজনৈতিক দল মানুষের অধিকার হরণ করেছে, দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে, চাঁদাবাজির মাধ্যমে জনগণকে অতিষ্ঠ করেছে এবং জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণের বুকে গুলি চালিয়েছে। সেই রাজনীতি আবার ফিরে আসুক, তা কি আপনারা দেখতে চান? আপনারা যদি পরিবর্তন চান, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

জনসভায় আরও উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ১১ দলীয় জোটের লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. রেজাউল করিম, লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী মাহবুব আলম, জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া এবং জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। অনেকের হাতেই ছিল বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড।

সমাবেশস্থলের মঞ্চ দলীয় পতাকা ও ব্যানারে সাজানো হয়। শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক টিম দায়িত্ব পালন করে এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করে।

পড়ুন: দেশ সহিংস হয়ে উঠলে নির্বাচন নিরপেক্ষ হবে না: গোলাম পরওয়ার

দেখুন:হিরো আলমকে মা*রধর: বিচারের আশা যুক্তরাষ্ট্রের, জাতিসংঘের উদ্বেগ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন