২০/০২/২০২৬, ৩:৪৪ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২০/০২/২০২৬, ৩:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কোন আসনে এনসিপির প্রার্থী কে?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।

বিজ্ঞাপন

দলটি থেকে ঢাকা-১১ আসনে প্রার্থী নাহিদ ইসলাম, ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-৯ তাসনিম জারা, রংপুর-৪ আখতার হোসেন, পঞ্চগড়-১-এ সার্জিস আলম, কুমিল্লা-৪ আসন থেকে হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী-৬ আব্দুল হান্নান মাসউদ, নরসিংদী-২ থেকে সারোয়ার তুষার, নির্বাচন করবেন।

এনসিপির প্রার্থীদের গণভোটে হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইনের আহ্বান জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, যারা দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী—তারা যদি এনসিপির প্রার্থী হয়ে যান, তাদের প্রার্থীতা বাতিল করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি জামাতের বিদ্রোহী প্রার্থী, কিন্তু সংস্কারের পক্ষে, তাদের এনসিপির প্রার্থী করা হবে। দ্বিতীয় ধাপে তাদের তালিকা প্রকাশ করা হবে।

পড়ুন: প্রথম ধাপে ১২৫ জনের নাম ঘোষণা করলো এনসিপি

দেখুন: ওয়াগনার গ্রুপ রাশিয়ার দিকে ধাবিত | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন