ঈদুল আজহায় ভারতীয় গরু ঠেকাতে কঠোর প্রশাসন। তাই স্বস্তিতে সীমান্তের জেলাগুলোর খামারিরা। কুমিল্লায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পাশাপাশি ঝিনাইদহে ব্যস্ত সময় পার করছেন কামাররা।
কুমিল্লায় এবার কোরবানির চাহিদার তুলনায় পশু বেশি। গো-খাদ্যের দামও নাগালে। শেষ সময়ে পশুর যত্ন-পরিচর্যায় ব্যস্ত খামারি ও গৃহস্থরা।
অনেকে ইতোমধ্যেই গরু বিক্রি শুরু করেছেন। অনলাইনেও জেলার বাইরে বিক্রি করছেন খামারিরা। এদিকে, গরুর দাম সহনীয় থাকায় ক্রেতারাও খুশি।
জেলায় চাহিদার তুলনায় বেশি পশু রয়েছে ও সীমান্তে ভারতীয় অবৈধ পশু প্রবেশ ঠেকাতে, কঠোর নজরদারির কথা জানান এই কর্মকর্তা।
আসন্ন ঈদকে সামনে রেখে, সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের কামাররা। প্রতি বছর পবিত্র ঈদুল আযহার সময়টাতে টুং টাং শব্দে মুখর হয়ে ওঠে।
এদিকে, কোরবানি সামনে রেখে ঝিনাইদহে ছুরি, চাপাতির চাহিদা বেড়েছে। কিন্তু, লোহা ও কয়লার দাম বেশি হওয়ায়, লাভ কম হচ্ছে বলে জানান তারা।
ন্যায্য মূল্য পেতে ও অবৈধ অনুপ্রবেশ বন্ধ নিশ্চিতে, প্রয়োজনীয় ব্যবস্থা কার্যকর রাখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এনএ/


