০৯/০২/২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কোরবানী ঈদের আগে বেগম জিয়া ও তারেক রহমান দেশে আসবে : আলতাফ হোসেন চৌধুরী

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন,  আগামী কোরবানী ঈদের আগেই বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমান দেশে আসবেন। তারা বিদেশে বসে এই নির্যাতিত পরিবারের খোঁজ খবর নিয়েছেন, তাদের পাশে থাকার জন্য আমাদের নির্দেশে দিয়েছেন। তারেক রহমান ইতিমধ্যে সহযোগিতা করেছেন, আজকে তাঁর নিদর্শেই এই উপহার সামগ্রী ও নগদ অর্থ উপহার হিসেবে নিয়ে এসেছি।

বিজ্ঞাপন

বুধবার বেলা ১২টায় পটুয়াখালীর দুমকী উপজেলার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত জসিম হাওলাদারের মেয়ে গণধর্ষণের শিকার হওয়া পরিবারের জন্য তারেক রহমানের নির্দেশে উপহার সামগ্রী দেওয়ার সময় তিনি এ কথাগুলো বলেন।

এছাড়া তিনি আরও বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের নামে যত মামলা দিয়েছে সবই মিথ্যা মামলা। মিথ্যা মামলাগুলো শেষ হচ্ছে। একজন শহীদ পরিবারের মেয়ের উপর যে নির্যাতন হয়েছে তার সুষ্ঠু বিচার হবে। কেউ ছাড় পাবে না। বিএনপি এই পরিবারের পাশে আছে।

এ সময় জেলা বিএনপির মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, তৌফিক আলী খান কবিরসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পড়ুন : পটুয়াখালীর দুমকীতে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের মেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন