০২/০৩/২০২৬, ৬:২৮ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৬:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দাগনভূঞায় মোবাইল কোর্ট অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

দাগনভূঞা বাজারে ডিলিং লাইসেন্স ও ট্রেড লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে দাগনভূঞা উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

গতকাল রবিবার (২ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
অভিযানে ডিলিং লাইসেন্স না থাকা, ট্রেড লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯, এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।

উল্লেখ্য, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এনএ/

দেখুন: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে হট্টগোল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন