বিজ্ঞাপন

কোস্ট গার্ডের অভিযানে খুলনার দিঘলিয়ায় অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

কোস্ট গার্ডের অভিযানে খুলনার দিঘলিয়ায় অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক।রবিবার ১৫ মার্চ ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৫ মার্চ ২০২৬ তারিখ রবিবার ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন রুপসা কর্তৃক খুলনা জেলার দিঘলিয়া থানাধীন গাজীরহাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় ওয়ান শুটার গান, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি ককটেলসহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ জন সদস্যকে আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসী মোঃ সিরাজ মোল্লা (৫৫), মোঃ মিজানুর ফকির (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাছিম শেখ (২১) এবং জনি মোল্লা (৩৭) সকলেই নড়াইল জেলার কালিয়া থানার বাসিন্দা।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন- মেহেরপুরে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারী ভূয়া চিকিৎসক আটক

দেখুন- ঈদ ঘিরে কর্মচাঞ্চল্য, তবু সংকটে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা কারখানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন