জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২৪–২৫ বাস্তবায়নের অংশ হিসেবে চুয়াডাঙ্গায় অংশীজনের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৮ জুন) বেলা ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল। তিনি বলেন, “সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সরকারের পক্ষ থেকে অনেক আগেই শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১২ সাল থেকে এই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। এর মূল লক্ষ্য হলো দপ্তরগুলোর অফিসিয়াল ও ব্যক্তিগত নৈতিকতা নিশ্চিত করা, কার্যক্রমে স্বচ্ছতা আনা এবং সেবাপ্রদান প্রক্রিয়া আরও জনপ্রিয় ও জনবান্ধব করে তোলা।”
তিনি আরও বলেন, “সেবাগ্রহীতারা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই কৌশলের সঙ্গে সেবা প্রদান প্রতিশ্রুতি ওতপ্রোতভাবে জড়িত। দ্রুত ও সহজভাবে জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়াই এর মূল উদ্দেশ্য। সকলে মিলে একযোগে কাজ করলে এই লক্ষ্য অর্জন সম্ভব।”
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিস আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন—
চুয়াডাঙ্গা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহজালাল খান, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সজীব পাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইউএফপিও মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আনোয়ার হোসেন।
এছাড়াও জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন উচ্চমান সহকারী আব্দুর রাজ্জাক, অফিস সহকারী পারভীন সুলতানা, সাইন অপারেটর আক্তারুল ইসলাম, ঘোষক মেহেদী হাসান, পিএই অপারেটর মাসুদ করিম, মোটর চালক শহিদুল ইসলাম, এপিএই অপারেটর শাকিল উদ্দীন, রাসেল আলী ও অফিস সহায়ক মিকাইল হুসাইন।
এনএ/


