ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৬ রিখটার স্কেল।যার ফলে বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই ভূমিকম্পটি হন্ডুরাসের উত্তরে, কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) দূরে আঘাত হানে।
ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করেছিল, তবে প্রায় ৪৫ মিনিট পরে এটি বাতিল করা হয়। পরে তারা জানিয়েছে, যদিও সতর্কতা শেষ হয়েছে, শক্তিশালী এবং অস্বাভাবিক স্রোত চলতে পারে। পানির কাছে সতর্ক থাকুন এবং সাবধানতা অবলম্বন করুন।
এছাড়া, কেম্যান দ্বীপপুঞ্জ, জ্যামাইকা, কিউবা, মেক্সিকো, হন্ডুরাস, বাহামা, বেলিজ, হাইতি, কোস্টারিকা, পানামা, নিকারাগুয়া এবং গুয়াতেমালার উপকূল বরাবর ভূমিকম্পের ৬২০ মাইলের মধ্যে বিপজ্জনক সুনামি ঢেউ শুরু হয়েছিল।
সুনামি সতর্কতা জারির পর পুয়ের্তো রিকোর গভর্নর জেনিফার গঞ্জালেজ কোলন বাসিন্দাদের সমুদ্র ও উপকূল থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন মার্কিন সংস্থা।
এটি ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্পের প্রথম ঘটনা নয়। এর আগে ২০২০ সালের জানুয়ারিতে পূর্ব কিউবার মধ্যবর্তী ক্যারিবিয়ান সাগরে ৭.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।
২০১৮ সালের জানুয়ারি মাসে ক্যারিবীয় সাগরে রিখটার স্কেলের ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সেসময় পুয়ের্তো রিকো ও মার্কিন ভার্জিন দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।
পুড়ুন : মেক্সিকো উপসাগরের নাম বদল, পাত্তা দিচ্ছে না কিউবা-মেক্সিকো
দেখুন :দক্ষিণ চীন সাগরে সীমানা বিরোধ, কতটা আগ্রাসী হতে পারে চীন?
ইম/


