১২/০২/২০২৬, ২৩:৩৮ অপরাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ২৩:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ক্যাম্পেইন শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন রোববার (২ নভেম্বর) থেকে শুরু হয়েছে। নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ৪৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এক বার্তায় এ তথ্য জানান।

সুচিস্মিতা তিথি বলেন, আজ থেকে শুরু হলো জাতীয় নির্বাচন ২০২৬ এর প্রচারণা। প্রথম টিজারে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন গুমের শিকার ও বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক, ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক।

তিনি আরও জানান, ফেব্রুয়ারি ২০২৬-এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দেব। এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দেশের মালিকানা ঠিকভাবে বুঝে নেবে।

পড়ুন: আগামী বছর নির্বাচন শেষে বিশ্ব ইজতেমা: ধর্মবিষয়ক উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন